Posts

Showing posts from December, 2019

শূন্য পাওয়ায় আফ্রিদির চেয়েও ভালো যাঁরা

বিপিএলে প্রথম দিনেই নিজের নামের পাশে থাকা একটি বিশেষণকে সার্থক করলেন শহীদ আফ্রিদি এবারের বিপিএলে তারকার সংখ্যা একটু কম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বড় বড় তারকাদের খুব কমই দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএলে। যেসব তারকা এসেছেন তাঁদের মাঝে সবচেয়ে বিখ্যাত শহীদ আফ্রিদি। আজ রাজশাহী রয়্যালসের বিপক্ষে এবারের বিপিএল শুরু হলো আফ্রিদির। প্রথম দিনেই নিজের নামের পাশে থাকা একটি বিশেষণকে সার্থক করেছেন পাকিস্তানি অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি কারণে বেশ নামডাক আফ্রিদির। বেশ জোরের ওপর লেগ স্পিন করেন বলে টি-টোয়েন্টিতে তাঁকে খেলা কঠিন। আর ব্যাট হাতে যেকোনো সময় ঝড় তুলতে পারেন চল্লিশ পেরোনো এই পাকিস্তানি। যদিও আফ্রিদির ব্যাটিং মানে ঝড়ের উল্টো পাশে আশঙ্কা; এই বুঝি শূন্য হাতে ফিরলেন! ঢাকা প্লাটুনের হয়ে খেলতে নেমে কাল সেটাই করেছেন আফ্রিদি। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল ঢাকা। এমন অবস্থায় নামা আফ্রিদির ওপর অনেক আশা ছিল ঢাকা। তখনো প্রায় ৮ ওভারের মতো খেলা বাকি। টি-টোয়েন্টি স্পেশালিস্টদের মাঠে নামার এটাই সেরা সময়। সেখানে কি না বোপারার অনেক বাইরের বলে ব্যাট ছুড়ে গোল্ডেন ডাক নিয়ে ফি...