শূন্য পাওয়ায় আফ্রিদির চেয়েও ভালো যাঁরা
বিপিএলে প্রথম দিনেই নিজের নামের পাশে থাকা একটি বিশেষণকে সার্থক করলেন শহীদ আফ্রিদি
এবারের বিপিএলে তারকার সংখ্যা একটু কম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত
সূচির কারণে বড় বড় তারকাদের খুব কমই দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএলে। যেসব
তারকা এসেছেন তাঁদের মাঝে সবচেয়ে বিখ্যাত শহীদ আফ্রিদি। আজ রাজশাহী
রয়্যালসের বিপক্ষে এবারের বিপিএল শুরু হলো আফ্রিদির। প্রথম দিনেই নিজের
নামের পাশে থাকা একটি বিশেষণকে সার্থক করেছেন পাকিস্তানি অলরাউন্ডার।ঢাকা প্লাটুনের হয়ে খেলতে নেমে কাল সেটাই করেছেন আফ্রিদি। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল ঢাকা। এমন অবস্থায় নামা আফ্রিদির ওপর অনেক আশা ছিল ঢাকা। তখনো প্রায় ৮ ওভারের মতো খেলা বাকি। টি-টোয়েন্টি স্পেশালিস্টদের মাঠে নামার এটাই সেরা সময়। সেখানে কি না বোপারার অনেক বাইরের বলে ব্যাট ছুড়ে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন আফ্রিদি।
Comments
Post a Comment